1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা : রাজধানীর জন্য বিশেষ নির্দেশনা - kalerparibartan
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:৪৭|
শিরোনামঃ
কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি জটিলতা সমাধান ও মহাসড়ক অবরোধ : দুর্ভোগে যাত্রীরা মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান : আটক ৬ বিপুল পরিমাণ মাদক উদ্ধার আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার সাভারে ডিবির পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁদা না পেয়ে তরুণকে পিটিয়ে হত্যা : প্রধান আসামিদের একজন গ্রেফতার এলাকায় উত্তেজনা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর জুলুম করা হচ্ছে : আমিরে জামায়াত ড.শফিকুর রহমান যশোরে ২০ মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল অস্ত্রসহ গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি : বীরগঞ্জে ২২৯ অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ কালের পরিবর্তন এর বিশেষ প্রতিনিধি মোঃ সুজন আহমেদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা : রাজধানীর জন্য বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ Time View

ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা: রাজধানীর জন্য বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি
_____________

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের প্রতিটি সংসদীয় আসনে ভোটগ্রহণ কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখতে হবে। থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। এই বিষয় মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com