1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়া সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - kalerparibartan
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৭:০১|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়া সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫৪ Time View

আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো:সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি) – ঢাকা জেলার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

মঙ্গলবার (২ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে গত ১ জুন রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকা থেকে মো. শামীম ওরফে এখলাছ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

এরপর একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভারের তালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৩৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, ২ জুন ভোর ৪টা ১০ মিনিটে ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আছলাম হোসেন (২৩) ও মো. বিল্লাল হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত শামীম ওরফে এখলাছের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com