
আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার।
মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি) : ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (৩ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. নাফিউল ইসলাম পিপিএম, এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
গত ২ জুন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানা এলাকা থেকে ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে দুটি বৈষম্যবিরোধী মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এছাড়া সোহেল মোল্লার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আশুলিয়া থানার একটি হত্যা মামলায় (মামলা নং-৫০, তারিখ ২৫ নভেম্বর ২০২৪) গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।