1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ১০০ পিছ ইয়াবা সহ গ্রেফতার ৪ - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:০১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

আশুলিয়ায় ১০০ পিছ ইয়াবা সহ গ্রেফতার ৪

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৮ Time View

আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান। এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মোমিন (৩৩), ঢাকার আশুলিয়ার বড় ওয়ালিয়া এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে মো. জুয়েল (২৩), গাইবান্ধার সাদুল্লাপুর থানার কেশালিডাঙ্গা এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে মো. রানু মিয়া (৩৫), ঢাকার ধামরাইয়ের খাতরা এলাকার মো. লোকমান মিয়ার ছেলে মো. রুবেল হোসেন (২৯)। তারা সবাই পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com