1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব

মোঃ সুজন আহমেদ
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫৫ Time View

আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব

মো: সুজন আহমেদ : শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন পুলিশ ক্যাম্প কার্যক্রম শুরু করেছে। রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

উদ্বোধনের পর জামগড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ইভটিজিং-এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

প্রধান অতিথি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন,শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা আশুলিয়াকে অপরাধমুক্ত একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করতে বদ্ধপরিকর। নতুন এই পুলিশ ক্যাম্প এলাকার মানুষের নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা রাখবে।”

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে। জামগড়ায় এই ক্যাম্পের ফলে জনগণের সাথে পুলিশের দূরত্ব কমবে এবং তাৎক্ষণিক সেবা সহজতর হবে। আইন ভঙ্গকারী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com