1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন - kalerparibartan
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:১৭|
শিরোনামঃ
ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত : জুলাই আন্দোলনের অর্জন পুরো জাতির ঐক্যের ডাক সুজানগরে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর: ওসিসহ ২ পুলিশ সদস্য চিকিৎসাধীন

নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন

মোঃ সুজন আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৭ Time View

নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন

বাংলা নববর্ষের শুভ সূচনায় ধামসোনা ইউনিয়ন বাসীর জন্য উন্নয়নের নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন। নতুন বছরের শুরুতেই জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অবহেলিত জনপদের রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছেন তিনি।


​দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা ভাদাইল মোড় থেকে কাঁঠালতলা হয়ে ওয়েসিস স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। গত দুদিন ধরে চলমান এই সংস্কার উদ্যোগের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির পথ দেখছেন স্থানীয় কয়েক হাজার মানুষ

​স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বেহাল দশার কারণে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী এবং গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতে চরম নাভিশ্বাস উঠত। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতায় সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ত। এলাকাবাসীর এই কষ্ট লাঘবে নিজস্ব তদারকিতে কাজ শুরু করায় এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

​উন্নয়ন কাজ পরিদর্শনকালে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন।
​“জনগণের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। নতুন বছরের শুরুতেই এই কাজের মাধ্যমে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com