
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৭ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা মধ্যমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৬ লিটার বিদেশি মদসহ মো. শাহাবুদ্দিন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার বসতঘরের একটি কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে এক লিটার করে মোট ৩৬ লিটার মদ ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।
র্যাবের ভাষ্য অনুযায়ী, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নৌপথে স্বল্পমূল্যে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে রাত ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আবুধাবি থেকে আসা মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট ও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য ডিএম মূল্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব