1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সিউলের জালে বার্সেলোনার ৭ গোল - kalerparibartan
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:০২|
শিরোনামঃ
আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার সাভারে ডিবির পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁদা না পেয়ে তরুণকে পিটিয়ে হত্যা : প্রধান আসামিদের একজন গ্রেফতার এলাকায় উত্তেজনা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর জুলুম করা হচ্ছে : আমিরে জামায়াত ড.শফিকুর রহমান যশোরে ২০ মামলার শীর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল অস্ত্রসহ গ্রেফতার ঈদের আনন্দ ভাগাভাগি : বীরগঞ্জে ২২৯ অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ কালের পরিবর্তন এর বিশেষ প্রতিনিধি মোঃ সুজন আহমেদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লোভ-লালসা ও মনের পশুত্বকে পরাভূত করাই কোরবানির মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৯৩ Time View

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে গোলের আতশবাজি ছড়াল বার্সেলোনা। দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে বৃহস্পতিবার ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এরপর গোল উৎসব শুরু হয় যেন। প্রতিপক্ষও পিছিয়ে ছিল না, ফলে গোলের সংখ্যা পৌঁছায় দুই অঙ্কে।

বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ম্যাচে করেছেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে ফেররান তরেস জোড়া গোল করেন। একবার করে জালের দেখা পান রবের্ত লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

ম্যাচে শুরু থেকে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। বল দখলে ৭৩ শতাংশ সময় এগিয়ে থেকে তারা গোলের জন্য নেয় ১৯ শট, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিউলের ৯ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে।

অষ্টম মিনিটে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে রিবাউন্ড থেকে লেভানদোভস্কি গোল করেন। চতুর্দশ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল।

তবে ২৬ মিনিটে ইয়াং-উক চোর গোলে ব্যবধান কমায় সিউল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়াহান আল-আরাবের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

কিন্তু বিরতির আগেই ইয়ামালের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বার্সা। দানি ওলমোর দুর্দান্ত পাস ধরে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে ফের গোলের ঝড় তোলে বার্সেলোনা। ৫৫ মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪ ও ৮৮ মিনিটে ফেররান তরেস এবং ৭৬ মিনিটে গাভি গোল করেন। মাঝখানে ৮৫ মিনিটে সিউল একটি গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেনি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক ক্লাব দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

আরইউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com