1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪০|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

আশুলিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৯ Time View

আশুলিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার।

​আশুলিয়া ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আজিজকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ মন্ডল কলোনী এলাকার মো. মনির হোসেনের ছেলে। তিনি নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
​মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ জানুয়ারি ভুক্তভোগী এক নারী আব্দুল আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ প্রদান করেন। তদন্ত শেষে ঢাকা জেলা পিবিআই-এর উপ-পরিদর্শক জামাল হোসেন আদালতে চার্জশিট দাখিল করলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়।
​আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসাদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com