1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বীরগঞ্জে কথিত প্রকল্পে চাকরির প্রলোভন : কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তের দাবি - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:৩৭|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

বীরগঞ্জে কথিত প্রকল্পে চাকরির প্রলোভন : কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তের দাবি

রহিদুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ Time View

বীরগঞ্জে কথিত প্রকল্পে চাকরির প্রলোভন : কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তের দাবি

​মোঃ রহিদুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি কথিত উন্নয়ন প্রকল্পের নামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকশ যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ‘বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি’ (BDMMS) নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৬ সালের ১৮ জানুয়ারি একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দাতা সংস্থা ‘Heritage Action, USA’-এর অর্থায়নে তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় ২৮৬ জনকে নিয়োগের কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে টিম লিডার থেকে শুরু করে পিয়ন-আয়া পর্যন্ত বিভিন্ন পদে ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হয়।

অভিযোগ রয়েছে, এই কথিত প্রকল্পে নিয়োগের কথা বলে প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বিরল উপজেলার সেলিম আহমেদ জানান, তার স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসে ইতোমধ্যে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখন সংশ্লিষ্টদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি প্রতিষ্ঠানটির সাবেক এক জেলা সমন্বয়কারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তার দায়িত্ব থাকাকালীন সময়েই অর্ধশতাধিক প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ৩ কোটি ৬০ লাখ টাকার এই বিশাল প্রকল্পের কোনো সরকারি অনুমোদন বা দাতা সংস্থার বৈধ নথিপত্র নেই। উপজেলার বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে অত্যন্ত গোপনে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয়দের মনে চরম সন্দেহের সৃষ্টি করেছে। অতীতেও এই চক্রের বিরুদ্ধে একই কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।

 

প্রতারণার শিকার ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল দ্রুত এই কথিত প্রকল্পের কার্যক্রম বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com