1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
জনগণের আস্থাই বড় শক্তি পুলিশকে সেবক হওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৪৫|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

জনগণের আস্থাই বড় শক্তি পুলিশকে সেবক হওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ Time View

জনগণের আস্থাই বড় শক্তি : পুলিশকে সেবক হওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির”

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের আস্থা ফেরাতে ও আইনের শাসন বাস্তবায়নে পুলিশকে প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, আমরা যদি ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন বাস্তবায়নে প্রকৃত অর্থে জনগণের সেবক হিসেবে কাজ করতে পারি তাহলে দেশের মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশে লাঘব হবে। একই সঙ্গে পুলিশের প্রতি যে ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে মতভেদ ও মতবিরোধ থাকতে পারে, তবে তা যেন কখনো দেশের স্বার্থ, অর্থনীতি ও সার্বিক কল্যাণের বিরুদ্ধে না যায়। এ বিষয়ে অভিভাবক ও নাগরিকদের সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি পুলিশকে সতর্ক করে বলেন, দায়িত্ব সঠিকভাবে পালন না হলে কেউ হিংসা বা ঈর্ষাবশত তদন্ত ক্ষমতার অপব্যবহার করতে চাইতে পারে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যেন জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। কোনো সন্তানের জীবন যেন আর দিতে না হয়। রাজনৈতিক সহিংসতা পরিহার করে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের দিকে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ আনিসুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com