1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ - kalerparibartan
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৪৫|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

অভিযানকালে ৪টি বস্তা থেকে মোট ৩৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকোপ্লাস’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে। পরে জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।

বিজিবি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৫৩ বিজিবি মোট ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com