1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সখীপুরে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে পুরো এলাকা - kalerparibartan
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

সখীপুরে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে পুরো এলাকা

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

সখীপুরে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে পুরো এলাকা

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় পুরো একটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তির পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়।

ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকেই এলাকাটিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে ঘরোয়া কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের ভোগান্তি দিন দিন বাড়ছে বলে জানান ভুক্তভোগীরা।

এলাকাবাসীর অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সংকট আরও তীব্র হচ্ছে। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় রবিবারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া নাও হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে অন্তত তিন দিন বিদ্যুৎবিহীন থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে বাধ্য হয়ে এলাকাবাসী নিজেদের উদ্যোগে নতুন ট্রান্সফরমার ক্রয়ের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছেন। এদিকে, ট্রান্সফরমার চুরির মতো ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com