1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
হ্নীলায় মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মরণে তরুণদের মিলন মেলা - kalerparibartan
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৪৪|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

হ্নীলায় মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মরণে তরুণদের মিলন মেলা

টেকনাফ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

হ্নীলায় মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মরণে তরুণদের মিলন মেলা

টেকনাফ প্রতিনিধি:

হ্নীলা মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ প্রজন্মের মিলন মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হ্নীলা ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক এবং মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর সন্তান মুরাদ হোসেন (জিয়া)। তিনি বলেন, মরহুম জাকের হোসেন চৌধুরী আজীবন শিক্ষা, নৈতিকতা ও মানবকল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে তরুণ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি তরুণদের মাদক, সহিংসতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের কান্ডারি ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। সুশিক্ষা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তরুণরা নেতৃত্বে এগিয়ে এলে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি মরহুম মাস্টার জাকের হোসেন চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্মৃতি সংসদের এ উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়াও নুর আহমদ আনুয়ারীসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মরহুম জাকের হোসেন চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর স্মৃতিকে ধারণ করে সামাজিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে তরুণ প্রজন্মের অংশগ্রহণে মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।

এ ধরনের আয়োজন হ্নীলা ইউনিয়নের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com