1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ত্রয়োদশ সংসদ নির্বাচনের নতুন তফসিল জারি, আপিল ও প্রচারণার সময় নির্ধারণ - kalerparibartan
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৪৫|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নতুন তফসিল জারি, আপিল ও প্রচারণার সময় নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ Time View

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নতুন তফসিল জারি, আপিল ও প্রচারণার সময় নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত নির্বাচনী তফসিলে আংশিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তফসিলে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সময় দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে।
এই সংক্রান্ত প্রজ্ঞাপন শনিবার, ২০ ডিসেম্বর জারি করে নির্বাচন কমিশন।
নতুন তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র যাচাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময়সীমা আগের ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে এখন ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অপরদিকে আপিল নিষ্পত্তির সময়কাল ১২ থেকে ১৮ জানুয়ারির বদলে ১০ থেকে ১৮ জানুয়ারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিলগুলোর নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ভোটের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com