1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ফুলবাড়ীতে কর্তব্যরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু, অপমৃত্যু মামলা - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:২৪|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

ফুলবাড়ীতে কর্তব্যরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু, অপমৃত্যু মামলা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২০৮ Time View

ফুলবাড়ীতে কর্তব্যরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু অপমৃত্যু মামলা।

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালনরত এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা এবং মো. বাবুল মন্ডলের ছেলে। তিনি ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট সীমান্ত ফাঁড়িতে সিপাহী পদে কর্মরত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, নাসিম উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ডিউটিতে ছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি তার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে ফাঁড়ির সৈনিক ব্যারাক এলাকার পূর্ব পাশে যান। এ সময় তিনি নিজের শরীরে একটি গুলি ছোড়েন। এতে তার বুকের ডান পাশে গুলি বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ১৫ বিজিবি লালমনিরহাটের সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার মো. মনজুরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com