1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
হাদির খুনিদের শাস্তি না দিলে শুরু হবে চূড়ান্ত আন্দোলন : ইনকিলা মঞ্চের কঠোর হুশিয়ারি - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৩১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

হাদির খুনিদের শাস্তি না দিলে শুরু হবে চূড়ান্ত আন্দোলন : ইনকিলা মঞ্চের কঠোর হুশিয়ারি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৯০ Time View

হাদির খুনিদের শাস্তি না দিলে শুরু হবে চূড়ান্ত আন্দোলন : ইনকিলা মঞ্চের কঠোর হুশিয়ারি।

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ন্যায় বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শুরু করেছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
জুমার নামাজের পর শাহবাগে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শুরু হয় আন্দোলন। আবদুল্লাহ আল জাবের স্পষ্টভাবে জানিয়েছেন, ৭ জানুয়ারির মধ্যে হাদির হত্যার সঙ্গে জড়িত খুনি ও সহযোগীদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। অন্যথায় দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত আন্দোলন শুরু হবে।
কর্মসূচির আওতায় সংগঠনটি দেশের প্রত্যন্ত অঞ্চল এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে গিয়ে হত্যার বিচার নিশ্চিত করার সহযোগিতা চাইবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ হাদি। প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে মরদেহ দেশে পৌঁছায়। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।
ইনকিলাব মঞ্চের নেতারা সতর্ক করেছেন, হত্যার সাথে জড়িতদের শাস্তি না হলে দেশজুড়ে আরও তীব্র আন্দোলন অব্যাহত থাকবে। এই কর্মসূচি রাজনৈতিক অচলাবস্থা ও বিচারহীনতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা হিসেবে গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com