1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
শাহবাগ, ধানমন্ডি ও মিরপুরসহ ঢাকার ৭টি স্থানে গণসংযোগের ঘোষণা ইনকিলাব মঞ্চের - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

শাহবাগ, ধানমন্ডি ও মিরপুরসহ ঢাকার ৭টি স্থানে গণসংযোগের ঘোষণা ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ Time View

শাহবাগ, ধানমন্ডি ও মিরপুরসহ ঢাকার ৭টি স্থানে গণসংযোগের ঘোষণা ইনকিলাব মঞ্চের।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ জানুয়ারি

ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে আজ রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ বা ইনসাফ পদযাত্রা কর্মসূচি পালন করছে ‘ইনকিলাব মঞ্চ’। আজ রবিবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে এই পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক রোডম্যাপে জানানো হয়েছে, ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টকে কেন্দ্র করে এই কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির নির্ধারিত রুট ও স্থানগুলো হলো— শাহবাগের শহীদ হাদি চত্বর, ধানমন্ডির জিগাতলা ও শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ এলাকা), পল্লবী, মিরপুর-১০ গোল চত্বর এবং উত্তরা বিএনএস সেন্টার এলাকা।
আয়োজক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’ জানায়, নাগরিক অধিকার রক্ষা এবং সামাজিক ইনসাফ নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। পোস্টারে বিক্ষুব্ধ জনতার প্রতিকৃতি এবং ইনসাফের দাবি সম্বলিত স্লোগান দিয়ে জনসাধারণের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই কর্মসূচির কারণে যানজট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শাহবাগ, মিরপুর রোড এবং উত্তরা রুটে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com