1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি মদসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি মদসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ Time View

আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি মদসহ ৩ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার।

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। 

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশের এসআই মো. কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পরিবার নিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের গাছা থানা এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করতেন। এ ছাড়া তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, আসামি রুবেলের বিরুদ্ধে দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, পেশাদার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com