1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
অন্ধকারে হানা: বাউনিয়াবাঁধের ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

অন্ধকারে হানা: বাউনিয়াবাঁধের ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ Time View

অন্ধকারে হানা: বাউনিয়াবাঁধের ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর পল্লবী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. ইউনুস (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তির হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com