1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৩৮|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রহিদুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ Time View

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

মোঃ রহিদুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মেলার মূল মঞ্চে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকদের আর্থসামাজিক অবস্থারও উন্নয়ন ঘটবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিতে প্রযুক্তিনির্ভর উৎপাদনের কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র, সার ও কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। কৃষকদের উৎসাহিত করতে এ সময় ১০০ জন কৃষকের মাঝে আমগাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি খাতে বিশেষ অবদানের জন্য দুইজন সফল কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করবেন এবং তা বাস্তব প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com