
কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মাওলানা খাইরুল আমিন ছগিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ নকিরুল ইসলাম নকির মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।