1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৬|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ Time View

কাঠালিয়ায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফাতিমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মাওলানা খাইরুল আমিন ছগিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম, প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মোঃ নকিরুল ইসলাম নকির মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com