1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
উনচিপ্রাংয়ে শহীদ জিয়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

উনচিপ্রাংয়ে শহীদ জিয়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৮ Time View

উনচিপ্রাংয়ে শহীদ জিয়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : কামরুল ইসলাম

টেকনাফ উপজেলার উনচিপ্রাংয়ে শহীদ জিয়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধনী খেলা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জননেতা জনাব জুনায়েদ আলী চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন,
“যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।”

তিনি আরও বলেন,
“এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সমাজ গঠনে তারা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, বিএনপির সিনিয়র সদস্য এনায়েত উল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলোয়াড়দের নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনী খেলাটি উপভোগ করতে মাঠজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আয়োজকদের এই সুন্দর, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং টুর্ণামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com