1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
কাহারোলে চ্যানেল এস এর বর্ষপূর্তি উপলক্ষে মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল ও শিশুদের পুরস্কার বিতরণ - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১:৪৫|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

কাহারোলে চ্যানেল এস এর বর্ষপূর্তি উপলক্ষে মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল ও শিশুদের পুরস্কার বিতরণ

রহিদুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৬৭ Time View

কাহারোলে চ্যানেল এস এর বর্ষপূর্তি উপলক্ষে মানবিক উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল ও শিশুদের পুরস্কার বিতরণ।

মোঃ রহিদুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মানবিক ও সামাজিক দায়বদ্ধতামূলক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় কাহারোল উপজেলার জয়নন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চ্যানেল এস কাহারোল উপজেলা প্রতিনিধি নয়ন রায়-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা হারুন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল এবং জয়নন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিতেন চন্দ্র রায়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা প্রতিনিধি (আমার দেশ পত্রিকা) আমিনুল ইসলাম এবং ভয়েস অব দিনাজপুর অনলাইন নিউজ পোর্টালের কর্ণধার রনি ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।
কম্বল ও পুরস্কার পেয়ে শীতার্ত অসহায় মানুষ এবং কোমলমতি শিশুরা চ্যানেল এস পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com