1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
কোনাবাড়ীতে মেশিনের ভিতরে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - kalerparibartan
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫০|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

কোনাবাড়ীতে মেশিনের ভিতরে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

কোনাবাড়ীতে মেশিনের ভিতরে পড়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ এক শিল্প দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে হাসান (১৭) নামের এক কিশোর (নিটিং) শ্রমিক। শনিবার (৪ অক্টোবর) রাত ৩টার দিকে কোনাবাড়ীর রেন্ড ড্রপ নিটিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দাদা আব্দুর রশীদ ভুঁইয়া জানান, হাসান প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮টার দিকে কর্মস্থলে যান এবং রাত ৩টার কিছু আগে জানতে পারেন কারখানায় দুর্ঘটনা ঘটেছে।
পরে কর্তৃপক্ষ হাসানকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৪টার দিকে হাসানের মরদেহ আনা হয় এবং বিকাল ৫টায় জরুন পিয়ারা বাগান গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহত হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুহুদী গ্রামের মানিক ভুঁইয়ার ছেলে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকার মামুনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, “প্রশিক্ষণবিহীন শিশু শ্রমিক, ত্রুটিপূর্ণ মেশিন আর মালিকপক্ষের অবহেলার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

এই বিষয়ে সংবাদকর্মীরা কারখানায় গেলে কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) আসিফ ইকবাল বলেন, “কারখানায় ডিউটির সময় হাসানের ঘুম ঘুম ভাব ছিলো। অসাবধানতাবশত সে মেশিনের ভিতরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” নিহতের পিতা মানিক মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com