1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন - kalerparibartan
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৩|
শিরোনামঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে হত্যা: আলামত নষ্টে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

মো: সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি : অবশেষে উদ্বোধন হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.১৭ কিলোমিটার দীর্ঘ দুটি ২-লেনের সার্ভিস সেতু আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে এই অংশের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরপরই সেতু দুটি সর্বসাধারণের যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্পের একটি অংশ চালু হওয়ায় রাজধানী ও উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হলো। তিনি জানান, বর্তমান সরকারের গত ছয় মাসের ত্বরান্বিত উদ্যোগে প্রকল্পের কাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আগামী বছরের মধ্যেই পুরো প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ।

স্থানীয় দুই সংসদ সদস্য বলেন, এক্সপ্রেসওয়ের এই অংশ চালু হওয়ায় উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রকল্প সূত্রে জানা যায়, তুরাগ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত পুরোনো সড়ক অপসারণ করা হয়েছে। এর ফলে নতুন সার্ভিস লেন ব্যবহার করে সাধারণ যানবাহন কোনো টোল ছাড়াই নদী পারাপারের সুবিধা পাবে।

দীর্ঘদিনের যানজট ও ধীরগতির ভোগান্তির পর এক্সপ্রেসওয়ের এই অংশ চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহন চালকেরা।

উল্লেখ্য, আশুলিয়ার দীর্ঘদিনের যানজট নিরসন এবং দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ২০২২ সালের ১২ নভেম্বর ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। দ্বিতীয় সংশোধনী অনুযায়ী প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৭,০৪৫.৬৭ কোটি টাকা। সংশোধিত নকশায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সংযোগ এবং বাইপাইলে তিন তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ট্রাম্পেট ইন্টারচেঞ্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com