1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার - kalerparibartan
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে হত্যা: আলামত নষ্টে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View

বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার

​মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি):
ঢাকার আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে নিখোঁজ হওয়া নাহিদ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করা হয়।
​শনিবার (২৯ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধোলাই বিলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত নাহিদ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনের ভাড়াটিয়া শাহজাহান মিয়ার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ধোলাই বিলে গোসল করতে নামেন নাহিদ। একপর্যায়ে পানির তীব্র স্রোতে ভেসে বিলের গভীর অংশে তলিয়ে যান তিনি। স্থানীয়রা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

​সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। সাড়ে চার ঘণ্টার দীর্ঘ তল্লাশি শেষে বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিলে ভাসমান অবস্থায় নাহিদের নিথর দেহ উদ্ধার করা হয়।​হৃদয়বিদারক এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে দুর্ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে পরিবারের আবেদন এবং কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিনা ময়নাতদন্তেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com