
শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় পোল্ট্রি খামারিরা।
মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ‘শিমুলতলা পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে শতাধিক খামারি এই কর্মসূচিতে অংশ নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
রাসেল প্রধান সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি পরিষদ):
”বিভিন্ন কোম্পানি সিন্ডিকেট করে প্রতি কেজি ফিডে প্রায় ২ টাকা করে দাম বাড়িয়েছে, যা বস্তাপ্রতি ১০০ থেকে ১১২ টাকা পর্যন্ত দাঁড়ায়। অথচ ডিমের উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ডিমের দাম উল্টো কমে গেছে।”
ডা. এমরানুল হক স্বপন (ভেটেরেনারি চিকিৎসক):
”পোল্ট্রি খামারে ডিম উৎপাদনের মোট ব্যয়ের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশই খাদ্য বাবদ খরচ হয়। ফিডের দাম এভাবে বাড়ার ফলে প্রান্তিক খামারিরা চরম ক্ষতির মুখে পড়ছেন।”
১. কর প্রত্যাহার: উৎস কর প্রত্যাহারের যে আশ্বাস সরকার দিয়েছিল তা দ্রুত বাস্তবায়ন করা এবং ভুট্টা ও অন্যান্য খাদ্য উপাদানের ওপর একাধিক ধাপের কর তুলে নেওয়া।
২. ভর্তুকি ও বৈষম্য দূরীকরণ: কৃষি খাতের ন্যায় পোল্ট্রি খাদ্যেও সরকারি ভর্তুকি দেওয়া এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতের মধ্যকার বৈষম্য দূর করা।
৩. বিদ্যুৎ বিলে ছাড়: পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া এবং কৃষির মতো একই রেটে বিদ্যুৎ বিল নির্ধারণ করা।
বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি খামারি পরিষদের সভাপতি আসাদুজ্জামান মামুন অবিলম্বে পোল্ট্রি খাদ্যের দাম কমানোর আহ্বান জানান এবং দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।