1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত - kalerparibartan
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে হত্যা: আলামত নষ্টে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত

সুমন মিয়া
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত

​সুমন মিয়া (গাজীপুর) প্রতিনিধি | কালের পরিবর্তন
​গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে পার্কের কর্মী ও দর্শনার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারীসহ চার দর্শনার্থী এবং পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।
​শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্কের কোর সাফারি এলাকায় এ ঘটনা ঘটে।
​আহত দর্শনার্থীরা হলেন—রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকার সালমা হোসেন (৪৪), তাঁর দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫) এবং তাঁদের গাড়িচালক মো. রাসেল (২৫)। অন্যদিকে আহত পার্কের কর্মচারীরা হলেন—আউটসোর্সিং কর্মী মোমিন ও মাসুদ রানা।
​ভুক্তভোগী দর্শনার্থী সালমা হোসেন অভিযোগ করে বলেন, “দুপুরে দুই ছেলেকে নিয়ে সাফারি পার্কে যাই। কোর সাফারির দর্শনার্থীদের ব্যবহৃত বাসের ভেতরে ময়লা-আবর্জনা থাকায় তা পরিষ্কার করতে বলি। এ সময় পার্কের কর্মীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সঙ্গে থাকা স্টিলের রড দিয়ে দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করেন।” এ সময় তাঁর প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলেও তিনি দাবি করেন।
​তবে পার্ক কর্তৃপক্ষের দাবি, ময়লা-আবর্জনা নিয়ে প্রথমে এক কর্মচারীর সঙ্গে দর্শনার্থীদের বাগ্‌বিতণ্ডা হয় এবং একপর্যায়ে দর্শনার্থীদের একজন ওই কর্মচারীকে মারধর করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তাঁরা আবারও উত্তেজিত হয়ে হামলা চালান। এতে পার্কের দুই কর্মচারী আহত হন।
​গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক রহমান বলেন, “দর্শনার্থী বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে এক দর্শনার্থী আমাদের কর্মচারীকে মারধর করেন। বিষয়টির সুরাহার জন্য অফিসে নিয়ে আলোচনা করতে চাইলে তাঁরা আবারও উত্তেজিত হয়ে হামলা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।”
​এদিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম. ইকবাল হোছাইন চৌধুরী জানান, ইউনিফর্ম পরা অবস্থায় দায়িত্বে নিয়োজিত স্টাফের ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জেরে বন বিভাগের আউটসোর্সিং স্টাফ মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।
​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com