1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে নিহত ১ আহত ৫ - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৫:০৭|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে নিহত ১ আহত ৫

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৭৪ Time View

আশুলিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে নিহত ১, আহত ৫

ঢাকার আশুলিয়ায় বাসাবাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মোঃ রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বিনী (৫০) ওই বাড়ির ম্যানেজার। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মোঃ রোহান (০৭)। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুত্বর বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বাকি আহতরা ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই টিনশেড বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য তারা সুইপার নিয়ে আসেন। ওই বাড়িতে পাশাপাশি দুইটি সেফটি ট্যাংক ছিল। এ সময় একটি সেফটি ট্যাংক পরিষ্কার করে অন্যটি পরিস্কার করতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে ওই সেফটি ট্যাংকের ঢাকনা বাড়ির টিন ভেঙ্গে চালের ওপর উঠে যায় এবং ওই কক্ষের নিচের পাটাতনসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বাড়ির ম্যানেজার গোলাম রাব্বিনী ঘটনাস্থলে মারা যায় এবং সুইপার ইমান আলী (৪৫) গুরুত্বর আহত হয়। এছাড়াও ওই বাড়িতে ভাড়া কক্ষে থাকা শিশুসহ আরও অন্তত ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, আমরা রাত ২াট ১৫ মিনিটের দিকে ঘটনার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com