1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ময়মনসিংহে হত্যা মামলার আসামি জামিনে এসে ১১ জনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম ৫ জনের অবস্থা - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৫:১৩|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

ময়মনসিংহে হত্যা মামলার আসামি জামিনে এসে ১১ জনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম ৫ জনের অবস্থা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৫৫ Time View

জামিনে এসে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম, ৫ জনের অবস্থা শঙ্কটাপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি হত্যা মামলায় প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর জামিনে এসে এলাকার ১১ জনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে এক যুবক। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বড়হিত ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলাকারী যুবক আব্দুল বাতেন (২৩) ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গাছের সঙ্গে শিকল ও রশি দিয়ে বেঁধে রাখে। পরে সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, বাতেন প্রায় পাঁচ বছর আগে ময়মনসিংহে এক ইজিবাইকচালককে হত্যা করে গাড়িটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় গ্রেপ্তার হয়ে সে দীর্ঘদিন কারাগারে ছিল। দুই মাস আগে জামিনে বাড়িতে ফেরার পর তার আচরণ স্বাভাবিকই ছিল। কিন্তু রবিবার রাত ৩টার দিকে হঠাৎ করে সে চাচাতো বোন সুরাইয়ার ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে রড দিয়ে পেটাতে শুরু করে। সুরাইয়ার চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা ছুটে এলে বাতেন তাদেরও পিটিয়ে জখম করে।

আহতরা হলেন— শহিদুল্লাহ ফকির (৬০), রমজান আলী (৬৫), লিটন মিয়া (৪৫), লিটনের মা জহুরা খাতুন (৭০), হোসেন আলী (৬০), হোসেনের মেয়ে সুরাইয়া খাতুন (১৫), শমলা খাতুন (৫৫), মতিন ডাক্তার (৬৫) ও নজরুল ইসলাম (৫০) প্রমুখ। আহতদের মধ্যে শহিদুল্লাহ ফকিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া হোসেন আলী, সুরাইয়া, জহুরা খাতুন ও রমজান আলী বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর এলাকাবাসী বাতেনকে আটক করে আমগাছের সঙ্গে শিকল ও রশি দিয়ে বেঁধে তালা মেরে রাখে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাতেন বলেন, ‘এরা সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আমি সমাজের ভালোর জন্যই এই কাজ করেছি।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মোতালেব বলেন, ‘বাতেন মানসিকভাবে বিপর্যস্ত কিনা নিশ্চিত নই। তবে সে যে কাজ করেছে তা অত্যন্ত মর্মান্তিক। এখন এলাকাবাসী যেভাবে সিদ্ধান্ত নেবে, আমি তাদের পাশে থাকব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাতেনকে উদ্ধার করে নিয়ে আসে। তাকে স্থানীয়রা মারধরও করেছে। বর্তমানে তাকে ময়মনসিংহের মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মানসিক অবস্থা উন্নত হলে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com