1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:০৯|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সুজন আহমেদ ঢাকা (সাভার) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৯ Time View

আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আশুলিয়ায় পলাশবাড়ী এলাকা থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

নিহত সে রুস্তম আলী (২৫) নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পথচারীরা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং পরে র‌্যাবের সহযোগিতায় তার পরিচয় সনাক্ত করে।ময়নাতদন্তের ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহত ওই যুবককে অন্য কোন জায়গায় গুলি করে হত্যার পর এই এলাকায় এনে তার লাশ ফেলে রেখে গেছে । আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পরে বিস্তারিত বলা যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com