1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের চাপায় ১ শিশুর মৃত্যু - kalerparibartan
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৭|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের চাপায় ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি লক্ষীপুর
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪৪ Time View

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের চাপায় ১ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে এসে
কাভার্ডভ্যান চাপায় তাহিয়া সুলতানা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে মেসার্স ফ্লোরিডা ফিলিং স্টেশনের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহিয়া সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের আইয়ুব মিয়া বাড়ির মো. সোহেলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু তাহিয়া তার পরিবারের সঙ্গে চন্দ্রগঞ্জ বাজারের রাজ মুকুট কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আসে। ঘটনার সময় দুষ্টামি করতে গিয়ে সড়কে ওপর চলে যায়। এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিল্টন মন্ডল বলেন, ঘটনার পর পরই কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে গেছে। এজন্য চালককে আটক করা যায়নি। কাভার্ডভ্যান জব্দ রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার শিশুর পরিবার মামলা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com