1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি কারি মূলহোতা গ্রেপ্তার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৩:৩৩|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি কারি মূলহোতা গ্রেপ্তার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ Time View

আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি কারি মূলহোতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার মূলহোতা টিপু সুলতান (৩০) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকার নাসু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটে শ্রমিকরা বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামলে কিছু শ্রমিক উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে বিশৃঙ্খলা ছড়ায়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, তার নেপথ্যে এই টিপু সুলতান মূল ভূমিকা রেখেছে। সে শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com