1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম গ্রেপ্তার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:০৭|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম গ্রেপ্তার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৯৬ Time View

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা ছাত্র-জনতা হত্যা চেষ্টা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে গত রবিবার রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্রমিক নেতা ফরিদুল ইসলাম (৩৮) পাবনা জেলার চাটমোহার থানার হিয়ালদহ গ্রামের মো. হযরত আলীর ছেলে। বর্তমানে তিনি জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি হিসেবে কাজ করে আসছিল।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় ও আশপাশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক, লোহার পাইপ নিয়ে আন্দোলনকারীদের এলোপাতাড়িভাবে মারধর ও আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে আবুল হোসেন আপনের গুলিতে রাজুর (২২) বাম পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় রাজুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com