1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৩৯|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৪৫ Time View

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার –

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।
শনিবার (০৮ নভেম্বর) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার চারাবাগ গৌরিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকতরা হলো- আশুলিয়ার কুমকুমারি এলাকার আব্দুল হালিমের ছেলে আবু হানিফ (৪০) ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার চান্দুপুর (পাঁচপাড়া) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সাগর (২৮)। সাগর বর্তমানে আশুলিয়ার চারাবাগ এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়,শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার চারাবাগ গৌরিপুর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com