1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বীরগঞ্জে অসহায় দুস্থঃ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪০|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে অসহায় দুস্থঃ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৩ Time View

বীরগঞ্জে অসহায়দের দুস্থঃ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের পশ্চিম ধুলাউড়ী আজমেরী জামে মসজিদ প্রাঙ্গনে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ধুলাউড়ী সেভেন স্টার ক্লাব। গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) ক্লাবের উদ্যোগে এবং প্রোগ্রেসিভ সোসাইটি অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ১০০ জন হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টানা তিনবারের নির্বাচিত উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জনাব মোঃ মতিউল ইসলাম। ধুলাউড়ী সেভেন স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার (রুবেল), বীরগঞ্জ টিভির পরিচালক মোঃ আহসান হাবিব, বিশিষ্ট সমাজসেবক মোঃ শরাফত আলী, ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইন, মোহাম্মদ মুসা ইব্রাহিম (সহ-সভাপতি, শতগ্রাম ইউনিয়ন ছাত্রদল), স্বেচ্ছাসেবক বিপ্লব আরমান, জয়নাল আবেদিন, মোহাম্মদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাই এগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।” তিনি ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসন্ন শীতে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “মানবতার কল্যাণে আমরা প্রত্যেকে সামান্য সহযোগিতাও যদি করি, তাহলে বহু মানুষ উপকৃত হবে।”

শীতবস্ত্র পেয়ে উপকৃত স্থানীয় অসহায় মানুষজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com