1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১:০৫|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬৫ Time View

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ

মো:সুজন আহমেদ – (বিশেষ প্রতিনিধি)

সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই এক নারীকে জিম্মি করে পালিয়ে যায় বাপ্পি।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে চৌধুরী প্লাজার একটি ভবনে শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাপ্পি এক নারীকে জিম্মি করে ভবন থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের।

ওসি তারিকুল ইসলাম বলেন, “আমরা যদি তখন গুলি করতাম বা তাকে আটকের চেষ্টা করতাম, তাহলে ওই নারীর জীবন ঝুঁকির মুখে পড়ত। তাই তার নিরাপত্তার কথা বিবেচনা করে আর গুলি করা হয়নি।”

তিনি আরও জানান, বিকেল সোয়া ৩টা পর্যন্ত বাপ্পির অন্যান্য সহযোগীদের ধরতে পুলিশ ভবনটি ঘিরে রেখে অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুটার বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনায় তার বাহিনীর নাম উঠে আসে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পলাতক বাপ্পিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com