1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
‎আশুলিয়ায় পুলিশি তৎপরতায় কোণঠাসা অপরাধীরা মাদকবিরোধী অভিযানে স্বস্তিতে এলাকাবাসি - kalerparibartan
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে নারীকে হত্যা: আলামত নষ্টে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

‎আশুলিয়ায় পুলিশি তৎপরতায় কোণঠাসা অপরাধীরা মাদকবিরোধী অভিযানে স্বস্তিতে এলাকাবাসি

নুরআলম স্টাফ রিপোর্টার ঢাকা
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৫৬ Time View

‎‎আশুলিয়ায় পুলিশি তৎপরতায় কোণঠাসা অপরাধীরা মাদকবিরোধী অভিযানে স্বস্তিতে এলাকাবাসী

নুরআলম স্টাফ রিপোর্টার ঢাকা

‎ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সুনির্দিষ্ট নির্দেশনা এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে থানা পুলিশ নিয়মিত পরিচালনা করছে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে চিহ্নিত মাদক কারবারিদের। জেলা পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‎এদিকে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের আইনি সহায়তা ও প্রয়োজনীয় সেবা প্রদান করছে। পুলিশের এই তাৎক্ষণিক সাড়া ও পেশাদারিত্বে স্থানীয়দের আস্থা বেড়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার ব্যস্ততম ও জনবহুল এলাকা জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ক্যাম্পটি চালুর আগে এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারী, চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদক কারবারিদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে তাদের অনেকেই এখন আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় এসেছে।

‎জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রাশেদুজ্জামান, এসআই মো. তালেব এবং এএসআই আমিনুল ইসলামের নেতৃত্বে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও অভিযান পরিচালিত হচ্ছে। তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানের কারণে জামগড়া ও আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে বলে দাবি স্থানীয়দের।

‎পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জামগড়া পুলিশ ক্যাম্প চালুর পর এলাকায় নিরাপত্তাবোধ বেড়েছে। আগে রাতে চলাচলে ভয় থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাওয়া যাচ্ছে বলেও তারা জানান।

‎আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং আশুলিয়াকে অপরাধমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com