
ডিবি (উত্তর) কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর)।
ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৩ জুলাই, ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের হলেন
১. কোরবান আলী (২৮)
পিতা: দেলোয়ার হোসেন দিলু
মাতা: ইসমত আরা বেগম
ঠিকানা: বক্তারপুর (পুড়াবাড়ি), থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।
(উল্লেখ্য, ১ নং আসামীর বিরুদ্ধে পূর্বেও ৪টি মাদক মামলা রয়েছে।)
২. মোঃ মিলন (৩৫)
পিতা: মোঃ শরীফুল ইসলাম
মাতা: বিলকিস আক্তার
স্থায়ী ঠিকানা: চিলমারী, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া
বর্তমান ঠিকানা: তারাপুর, থানা: সাভার মডেল, জেলা: ঢাকা।
উদ্ধারকৃত আলামত:
ইয়াবা ট্যাবলেট: ১০০ (একশত) পিস
ওজন: ১০ গ্রাম
আনুমানিক মূল্য: ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।