1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:৫৫|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি (সাভার)
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮২ Time View

সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

​সাভার প্রতিনিধি: ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

​বুধবার (১৫ জুলাই, ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন জয় মেডিকেল হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জনি (২১)। সে রংপুর জেলার মিঠাপুকুর থানার বেনীপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে সে ঢাকা জেলার আশুলিয়া থানার রুপায়ন বঙ্গবন্ধু রোড এলাকায় বসবাস করছিল।


​ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় জেলা পুলিশ জুড়েই বিশেষ মাদকবিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভারের জয় মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে সন্দেহভাজন মো. জনিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা। ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত জনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

​ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com