1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:৪০|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭১ Time View

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল।

​দেশের ১০টি জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। একই সাথে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার সংস্থাটির বন্যা তথ্যকেন্দ্র থেকে পাঠানো এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​সতর্কবার্তায় জানানো হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যা দেখা দেওয়ার তীব্র ঝুঁকি রয়েছে।

​এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সীমান্ত সংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

উজানের এই বৃষ্টির কারণে বাংলাদেশের নদীগুলোতে পানির সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
​এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের নদীগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে হালদা নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে এবং মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে পরবর্তী দুই দিনে আরও দ্রুত বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com