
বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনায় ডিবি (উত্তর) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল ২২ জুলাই, ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন আমিন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত স্থান থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ওরফে বাবুকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন
মোঃ হাবিবুর রহমান ওরফে বাবু (৩০)
পিতা: মোঃ আঃ জলিল
মাতা: রাজিয়া বেগম
ঠিকানা: গ্রাম- সূতিপাড়া (০৮ নং ওয়ার্ড), ডাকঘর- কালামপুর, থানা- ধামরাই, জেলা- ঢাকা।
উদ্ধারকৃত ইয়াবা: ২০০ (দুইশত) পিস
মোট ওজন: ২০ গ্রাম
আনুমানিক মূল্য: ৬০,০০০/- (ষাট হাজার) টাকা
বিশেষ উল্লেখযোগ্য: গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।