1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
নিরাপত্তাজনিত কারণে স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ ১৫ ডিসেম্বর পর্যন্ত - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৪৬|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিরাপত্তাজনিত কারণে স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ ১৫ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ Time View

নিরাপত্তাজনিত কারণে স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ ১৫ ডিসেম্বর পর্যন্ত

মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি) – আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। নোটিশ অনুযায়ী শনিবার ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত ১০দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু জানান, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এজন্যই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হলেও দর্শনার্থীদের কাছে সহযোগিতার প্রত্যাশা করা হচ্ছে। বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা যাতে পরিপাটি ও নিরাপদ থাকে সে লক্ষ্যেই চলছে এসব প্রস্তুতিমূলক কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com