1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
হাদিকে প্রকাশ্য গুলি করায় রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ - kalerparibartan
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৪৪|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

হাদিকে প্রকাশ্য গুলি করায় রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

রাজস্থলী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

রাজস্থলী প্রতিনিধি

তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে পার্বত্য রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বিএনপি ও অংঙ্গ সংঘটনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস,তাতিদল ও মহিলাদলের উদ্যোগে দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যলয় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ সভাপতি মুইথুইঅং মারমা ইউসুফ খান, মিসাচিং মারমা, হ্লাচিংমং মারমা (মিদু),
মহিলা সভানেত্রী প্রেমা তালুকদার, সিদ্দিক মোল্লা, আইয়ুব চৌধুরী,মিজানুর রহমান ফিন্স, নুরুল আলম,ভূবন তঞ্চঙ্গ্যা, উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, বিষু সাহা, মিদুসে, রাজু আহম্মেদ, মহিউদ্দিন, ওসমান সহ অন্যরা।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক মাঠে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

আয়োজকরা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়— গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com