1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
হাদির ওপর আগ্নেয় অস্ত্র প্রয়োগকারী ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার, এবং মালিক গ্রেফতার - kalerparibartan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:১০|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাদির ওপর আগ্নেয় অস্ত্র প্রয়োগকারী ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার, এবং মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঢাকা
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫০ Time View

হাদির ওপর আগ্নেয় অস্ত্র প্রয়োগকারী ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার, এবং মালিক গ্রেফতার।

ঢাকা | নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ এবং এটি আব্দুল হান্নানের মালিকানাধীন।

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এ ধরনের হামলা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পুনরায় সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হতে পারে। এ ঘটনায় দেশবিরোধী একটি চক্রের সংশ্লিষ্টতার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি, সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে শনাক্ত করা হয়েছে, যিনি অতীতে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য মিলেছে। তবে রোববার রাত পর্যন্ত হামলায় সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

হামলায় জড়িত সন্দেহভাজনরা যাতে দেশত্যাগ করতে না পারে, সে জন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাজধানীসহ সারাদেশে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি জামিনে মুক্ত থাকা অপরাধীদের তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পল্টন থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com