1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
১৫ তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৮|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫ তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিতব্য ১৫তম চাঁপাই উৎসবকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উৎসবের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক এবং সমিতির আজীবন সদস্য ইকবাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরাই মূল লক্ষ্য। পাশাপাশি জেলার উন্নয়ন ভাবনা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ, চাঁপাই উৎসব আয়োজক কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজকরা এবং আসন্ন চাঁপাই উৎসব সফল করতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com