1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্যের পথে জাতীয় নাগরিক পার্টি - kalerparibartan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:১২|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্যের পথে জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর ঐক্যের পথে জাতীয় নাগরিক পার্টি।

নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৌশলগত অবস্থান পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু করতে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন আট দলের নির্বাচনী জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এনসিপি শুরু থেকেই জাতীয় সংসদের ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং সে অনুযায়ী দেশব্যাপী মনোনয়ন প্রক্রিয়াও শুরু করা হয়েছিল। পাশাপাশি সংস্কার প্রশ্নে আরও দুটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছিল।
তবে সাম্প্রতিক সময়ে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে, আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তির প্রভাব এখনও রাজনীতিতে সক্রিয় রয়েছে এবং একটি মহল নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।
এনসিপি আহ্বায়ক বলেন, এই প্রেক্ষাপটে এককভাবে নির্বাচন করার পরিবর্তে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নির্বাচনী মাঠে থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সে কারণেই জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত আট দলের সঙ্গে আলোচনা শেষে নির্বাচনী সমঝোতায় পৌঁছানো হয়েছে।
তিনি জানান, এই সমঝোতা শুধু নির্বাচনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এর সঙ্গে সংস্কার কার্যক্রম, বিচার প্রক্রিয়া জোরদার, দুর্নীতিবিরোধী আন্দোলন এবং আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক কর্মসূচিও যুক্ত থাকবে। গণঅভ্যুত্থান-পরবর্তী জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যাতে ব্যাহত না হয়— সেই লক্ষ্যেই বৃহত্তর ঐক্যের পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় পৃথক এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, জামায়াতসহ আট দলের নির্বাচনী জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং বিরোধী রাজনীতিতে নতুন জোটবিন্যাসের ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com