
খালেদা জিয়ার মৃত্যু “পরিকল্পিত হত্যাকাণ্ড- রুহুল কবির রিজভী।
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। তিনি এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছেন এবং বলেন, “তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের মাধ্যমে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার পৃথিবী থেকে চলে যাওয়ার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।”
তিনি এই মন্তব্য করেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে, যা আয়োজিত হয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ারের আত্মার শান্তি ও তার জন্য দোয়া পরিচালিত হয়।
রিজভী আরও বলেন, রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তবে তার মৃত্যু, তার প্রতি সরকারি অবহেলা এবং স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি—এই সব বিষয় নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ এবং প্রশ্ন উঠেছে।
বিগত কয়েক বছরে বিএনপির শীর্ষ নেত্রী হিসেবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং চিকিৎসা প্রাপ্তিতে নানা বিতর্ক সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। রিজভীর এই মন্তব্য রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।